শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

পলাশবাড়ীতে ১৫ পরিবারের জমি দখলের অভিযোগ, হামলা-ভাঙচুর ও লুটের মামলা

Sub Editor

১৯ আগস্ট ২০২৬, ০৭:৪৮
পলাশবাড়ীতে ১৫ পরিবারের জমি দখলের অভিযোগ, হামলা-ভাঙচুর ও লুটের মামলা

গাইবান্ধা প্রতিনিধি :


গাইবান্ধার পলাশবাড়ীতে অন্তত ১৫ পরিবারের জমি, দোকানের জায়গা ও বসতভিটা জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে আব্দুল হাই ও আব্দুর রউফসহ একটি মহলের বিরুদ্ধে। জমি ফেরত চাইতে গেলে মামলা-হামলা ও হত্যার হুমকির অভিযোগও রয়েছে। এরই মধ্যে এক ভুক্তভোগীর বাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগে থানায় মামলা হয়েছে।


ভুক্তভোগী মো. আব্দুল ওয়াদুদ (৪৫) উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে। পেশাগত কারণে তিনি জেলার সুন্দরগঞ্জ উপজেলার এসিল্যান্ড অফিসে কর্মরত রয়েছেন।


মামলায় অভিযুক্ত আব্দুল হাই (৫৫) ও আব্দুর রউফ ওরফে রচু (৫৮) একই গ্রামের মৃত আজিজল হক ওরফে আদার ছেলে।


মামলা সূত্রে জানা যায়, মনোহরপুর এলাকায় আব্দুল ওয়াদুদের ৩৬ শতাংশ ফসলি জমি দখলে রয়েছে। একইভাবে আরও অন্তত ১৪টি পরিবারের জমি, দোকানের জায়গা ও বসতভিটা আব্দুল হাই ও তার ভাগীশরিকরা জোরপূর্বক ভোগদখল করছেন। ভুক্তভোগী আব্দুল ওয়াদুদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিরোধ চলে আসছে। নিজেদের জমি ফেরত চাইলে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়। প্রতিবাদ করলে মামলা-হামলা ও হত্যার ভয় দেখানোরও অভিযোগ করেন তিনি। এ নিয়ে গত ৩ জুলাই পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন তিনি। এরই মধ্যে গত ৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল হাইয়ের নির্দেশে কয়েকজন ব্যক্তি লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আব্দুল ওয়াদুদের বসতবাড়িতে প্রবেশ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। প্রথমে বাড়ির প্রধান স্টিলের গেট ভাঙচুর করা হয়। পরে ঘরের স্টিলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়।


এ সময় আব্দুল ওয়াদুদ বাড়িতে ছিলেন না। তাকে না পেয়ে ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর করে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্টিলের আলমারির ড্রয়ারে রাখা জমি বন্ধক থেকে ফেরত পাওয়া ২ লাখ ৫৫ হাজার টাকা এবং আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায় তারা।


আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমার ৩৬ শতাংশ ফসলি জমি দখল করে রাখা হয়েছে। আরও অন্তত ১৪ জনের জমি, দোকানের জায়গা ও বসতভিটা একইভাবে ভোগদখল করা হচ্ছে। জমি ফেরত চাইতে গেলেই মামলা ও হত্যার ভয় দেখানো হয়। আমরা কোনো সংঘাতে যেতে চাই না। আইনের প্রতি আমাদের আস্থা আছে। প্রশাসনের কাছে কাগজপত্র যাচাই করে তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’


তিনি আরও অভিযোগ করেন, তার বসতবাড়ির পাশে একটি মুরগির খামার স্থাপন করা হয়েছে। খামার থেকে ছড়ানো মুরগির বিষ্ঠার দুর্গন্ধে তিনি ও আশপাশের বাসিন্দারা দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও ভয়ভীতি দেখানো হয় বলে দাবি করেন তিনি।


এদিকে জমি দখলের অভিযোগ তদন্ত, ভুক্তভোগীদের জমি ফেরত ও নিরাপত্তার দাবিতে গত ১৬ আগস্ট দুপুরে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করেন। এতে শতাধিক মানুষ অংশ নেন। সমাবেশ থেকে অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়া এবং ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।


স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘদিনের জমি বিরোধ দ্রুত নিষ্পত্তি করা না হলে যেকোনো সময় পরিস্থিতি আরও জটিল হয়ে বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে। তাদের মতে, জমির মালিকানা, দখল ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে প্রশাসনিকভাবে দ্রুত একটি স্থায়ী সমাধান প্রয়োজন।


তবে মামলায় অভিযুক্ত আব্দুল হাই ও আব্দুর রউফসহ অন্যদের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।


এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত চন্দ্র পরামানিক বলেন, ‘ঘটনাটি নিয়ে থানায় মামলা হয়েছে। মামলার আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন। বিষয়টি তদন্তাধীন আছে। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পলাশবাড়ীতে ১৫ পরিবারের জমি দখলের অভিযোগ, হামলা-ভাঙচুর ও লুটের মামলা

পলাশবাড়ীতে ১৫ পরিবারের জমি দখলের অভিযোগ, হামলা-ভাঙচুর ও লুটের মামলা

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার পলাশবাড়ীতে অন্তত ১৫ পরিবারের জমি, দোকানের জায়গা ও বসতভিটা জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে আব্দুল হাই ও আব্দুর রউফসহ একটি মহলের বিরুদ্ধে। জমি ফেরত চাইতে গেলে...

বিধবার ২৫ বিঘা চিংড়ি ঘের দখলের অভিযোগ, লুট হয়েছে প্রায় ১০ লাখ টাকার মাছ

বিধবার ২৫ বিঘা চিংড়ি ঘের দখলের অভিযোগ, লুট হয়েছে প্রায় ১০ লাখ টাকার মাছ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিথা গ্রামে এক বিধবার ২৫ বিঘা চিংড়ি ঘের দখল করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের বাগদা ও গলদা চিংড়ি লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ঘেরের...

সাতক্ষীরায় নদী-খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের

সাতক্ষীরায় নদী-খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।।জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও জেলার নদী-খাল রক্ষার সার্বিক চিত্র নিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন...

খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে রাজু শিকদার (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়ের মহল এলাকায় এ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক